| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 47035 বার পঠিত
দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্তিম সংকট সৃষ্টি করে তা থেকে লাভবান হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের সরকার তাদেরকে প্রশ্রয় দেবে না।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলাে বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, যানবাহন চালকদের তেলের প্রাপ্যতা নিয়ে কোনো শঙ্কার কারণ নেই।

মুক্তিযুদ্ধমন্ত্রী শহীদ ওসমান হাদি সংক্রান্ত মামলায় সরকারের সক্রিয় ভূমিকার কথাও জানান। তিনি বলেন, "আমরা এ বিষয়টি খুবই সিরিয়াসভাবে দেখছি এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেব।"

এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নাজিমুদ্দিন মাস্টার, কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীবসহ সরকারি কর্মকর্তা ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪