| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাম্পকেন্দ্রিক নিরাপত্তা জোরদারের আশ্বাস সড়ক প্রতিমন্ত্রীর

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 46947 বার পঠিত
পাম্পকেন্দ্রিক নিরাপত্তা জোরদারের আশ্বাস সড়ক প্রতিমন্ত্রীর

তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার ( ২৩ মার্চ ) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল, সেখান থেকেও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। প্রয়োজনে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা আবারও জোরদার করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগে তেলের সরবরাহে কিছুটা চাপ থাকলেও সরকারের দ্রুত পদক্ষেপের কারণে ঈদযাত্রায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এদিকে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেসব পাম্পে তেল মজুত রয়েছে, সেগুলো খোলা রাখা হয়েছে। আর যেখানে তেল নেই, সেগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তারা নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি কিছু এলাকায় স্টাফদের ওপর হামলা ও ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা রোধে পাম্প মালিকদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে, যাতে নিরাপত্তা জোরদার ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও পাম্প মালিকদের সমন্বিত উদ্যোগে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪