| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো পাম্প বন্ধ হওয়ার সম্ভাবনা নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 46938 বার পঠিত
কোনো পাম্প বন্ধ হওয়ার সম্ভাবনা নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তবে স্থায়ীভাবে কোনো পাম্প বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাম্প মালিকরা।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। যে পরিমাণ চাহিদা, তার তিন ভাগের একভাগও সরবরাহ করা হচ্ছে না। ফলে যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা রাখা হচ্ছে, আর যেখানে নেই সেখানে বন্ধ রাখতে হচ্ছে বলেনও জানান তিনি।।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জ্বালানি নিতে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেক স্থানে সরবরাহ বন্ধ থাকায় চালকরা অপেক্ষায় রয়েছেন। তবে কিছু পাম্পে সরবরাহ থাকায় স্বাভাবিকভাবেই তেল বিক্রি হচ্ছে।

এর আগে ঈদের আগেই সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়। ফলে স্বাভাবিক সরবরাহ ও বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ করেছেন পাম্প মালিক ও ক্রেতারা।

পাম্প মালিকদের দাবি, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪