| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 46161 বার পঠিত
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক বসার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদীয় কার্যক্রমের জন্য কমিটিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে।

পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হবে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান সংসদে এসব অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪