পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রথম কর্মদিবসে পুনর্মিলনী সভা আয়োজন করেছে। সভাটি নির্বাচন ভবনের কনফারেন্স কক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তী দাপ্তরিক কাজের গতিশীলতা বাড়ানোই লক্ষ্য ছিল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সভায় বর্তমান নির্বাচনী পরিস্থিতি, ঝুলে থাকা প্রশাসনিক সিদ্ধান্ত এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সভায় অংশ নেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।