| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতের ভোটের নির্বাচন ফ্যাসিস্ট শক্তির পালানোর শর্ত তৈরি করেছে: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 45919 বার পঠিত
রাতের ভোটের নির্বাচন ফ্যাসিস্ট শক্তির পালানোর শর্ত তৈরি করেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাতের ভোটের নির্বাচনই ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পালানোর শর্ত পূরণ করেছে। তিনি জানান, অতীতের ‘নিশিরাতের নির্বাচন’ ও ফ্যাসিস্ট শাসনামল থেকে প্রাপ্ত শিক্ষা বর্তমান সরকার ধারাবাহিকভাবে চর্চা করবে। ইতিহাসের চর্চা করার মধ্যে দিয়েই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের শিক্ষা নিয়মিত চর্চার মধ্য দিয়েই সুশাসনের ভিত্তি মজবুত হয়। তিনি আরও উল্লেখ করেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, যাতে ফ্যাসিবাদের উৎস শনাক্ত করা যায়। এই ধরনের অধ্যয়ন ভবিষ্যতে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো অবস্থান পরিষ্কার হবে না। আদালতের রায়ের আগ পর্যন্ত বিষয়টি মীমাংসিত নয় বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা একটি দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪