| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ; উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 45930 বার পঠিত
২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ; উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীতে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সর্বসাধারণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে এবং প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো ২, ৩, ৪, ১০ ও ১১।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতেও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইএসপিআর-এর আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানটিও সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪