| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 43324 বার পঠিত
মধ্যপ্রাচ্য সংঘাত: ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ওয়াশিংটন এই পরিকল্পনা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী ইরানকে তার তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি দেশটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমানো এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহবান জানানো হয়েছে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত পারমাণবিক সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।

জানিয়েছে, পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানো হয়েছে। এতে ইঙ্গিত পাওয়া গেছে যে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। ইসলামাবাদ উভয় পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও জানিয়েছে কূটনৈতিক সূত্র।

অন্যদিকে, চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, এই ১৫ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র এক মাসব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে পারমাণবিক কর্মসূচি সীমিত করা, প্রক্সি সমর্থন বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

রয়টার্সের এক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র সত্যিই ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কোনো পক্ষই।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে “খুব ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে এবং ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ইরান এ দাবি সরাসরি নাকচ করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবের মধ্য দিয়ে সংঘাত তীব্র আকার ধারণ করে। বিমান হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে ব্যাপক হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলেও।

বিশ্লেষকদের মতে, এই ১৫ দফার প্রস্তাব সংঘাত নিরসনে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ তৈরি করলেও এর বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে ইরানের অবস্থান, ইসরায়েলের প্রতিক্রিয়া এবং চলমান সামরিক পরিস্থিতির ওপর। ফলে যুদ্ধের মাঝেও কূটনৈতিক তৎপরতা বাড়লেও স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪