| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা দিবসে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45563 বার পঠিত
স্বাধীনতা দিবসে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ডাকটিকিট উন্মোচন করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে আরও রয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে বুধবার অনুষ্ঠিত হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪