| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45500 বার পঠিত
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (২৫ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান।

তিনি বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

 ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির আইনি সহায়তা সাব-কমিটির টিম লিডার হিসেবেও কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে আইন পেশা ও আইনি সংস্কার নিয়ে কাজ করেছেন। তিনি উচ্চ আদালতে বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে থাকেন। আওয়ামী লীগের সময় আইনজীবী সমিতির রাজনীতি করতে গিয়ে জেল ও রিমান্ডেও যেতে হয়েছে তাকে।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

 ছাত্রজীবনে রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কূটনৈতিক কর্মকর্তা হিসেবে লন্ডন হাইকমিশনে কাজ করেছেন ২০০৩-০৬ মেয়াদে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা কাজল ১৯৮৮ সালে  যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮ম হয়েছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪