| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45476 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটির মুলতবি বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ২টা থেকে এ বৈঠক শুরু হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় একই স্থানে বৈঠকটির প্রাথমিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে অংশ নেন মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম।

গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, তা যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে কমিটি।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪