| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঠমান্ডুতে গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম: 25-03-2026 ইং
  • 45453 বার পঠিত
কাঠমান্ডুতে গণহত্যা দিবস পালিত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) আয়োজিত এ দিবসটি পালিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি, নেপালি নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

১৯৭১ সালের ২৫ মার্চের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের মুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বার্তা পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে ১৯৭১ সালের ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত গণহত্যার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে গণহত্যা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত শফিকুর রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে এবং মহান মুক্তিযুদ্ধ জুড়ে জীবন উৎসর্গকারী সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রদূত ‘গণহত্যা দিবস’র প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরেন।

তিনি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪