| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 44787 বার পঠিত
সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা ১২ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪