| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও ৩ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 44769 বার পঠিত
আবারও ৩ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও টানা তিন দিনের ছুটির সুযোগ পেলেন সরকারি চাকরিজীবীরা। ২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) একদিনের সরকারি ছুটি রয়েছে। এর পরের দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ছুটি উপভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে মোট সাত দিন ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা ছুটি কাটানোর পর গত মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালতে স্বাভাবিক কর্মতৎপরতা শুরু হয়। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানেই আবারও এই লম্বা ছুটির সুযোগ আসায় তাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪