| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 44709 বার পঠিত
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয় এবং মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি বলেন, “কিছু বিষয়ে তার সঙ্গে কথা বলা হবে। বিস্তারিত পরে জানানো হবে।”

ডিবি সূত্রে জানা গেছে, আটক সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভূমি দখল এবং একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।

এর আগে, গত বছরের ২২ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদসহ কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ প্রদান করেন।

এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪