| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কে স্ট্র্যাটকম সামিটে যোগ দিতে ঢাকা ত্যাগ তথ্যমন্ত্রীর

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 44646 বার পঠিত
তুরস্কে স্ট্র্যাটকম সামিটে যোগ দিতে ঢাকা ত্যাগ তথ্যমন্ত্রীর

তুরস্ক সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টায় তিনি ঢাকা থেকে যাত্রা করেন।

 বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবের জেদ্দা হয়ে মন্ত্রীর ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

সম্মেলনের কার্যসূচি অনুযায়ী, তথ্যমন্ত্রী ২৭ মার্চ সকাল ১১টা ২০ মিনিটে সম্মেলনের প্রথম প্যানেল আলোচনায় অন্যতম আলোচক হিসেবে বক্তব্য দেবেন। ‘বিশ্ব ব্যবস্থার জন্য একটি নতুন কাঠামো: কৌশলগত যোগাযোগের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক অধিবেশনে তার সাথে উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইসকাকভ আলোচনায় অংশ নেবেন। প্যানেলটি সঞ্চালনা করবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র উপস্থাপক অ্যালিচান আয়ানলার।

সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা যাচ্ছে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪