| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 44568 বার পঠিত
প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকাবাহী সরকারি গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ভোরে গুলশানের বাসা থেকে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকাবাহী নির্ধারিত সরকারি গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। প্রধানমন্ত্রী ৫টা ৫৩ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের সাদা গাড়ি ব্যবহার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই গাড়িতে পতাকার ব্যবহার হয় না। ‘বাংলাদেশ ফ্ল্যাগ রুলস, ১৯৭২’ অনুযায়ী প্রধানমন্ত্রী তার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের পূর্ণ সাংবিধানিক অধিকার রাখেন। তবে কোনো বিশেষ পরিস্থিতিতে বা নিরাপত্তাজনিত কারণে তিনি পতাকা ব্যবহার না-ও করতে পারেন। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা ঢাকায় গাড়িতে পতাকা ব্যবহার না করলেও, প্রধানমন্ত্রী সর্বদা এই সুবিধা পাওয়ার যোগ্য।

এছাড়া জ্বালানি সাশ্রয়ীর কথা বিবেচনা করে এবার ভিভিআইপিদেরও সীমিত প্রটোকল ও যানবাহন ব্যবহার হয়েছে। ফলে এবার মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধানসহ অন্যান্য ঊধর্বতন কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪