| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস-লরি সংঘর্ষে আগুন ঘটনাস্থলে নিহত ১৩

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 42180 বার পঠিত
বাস-লরি সংঘর্ষে আগুন ঘটনাস্থলে নিহত ১৩

ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৩ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মার্কাপুরম জেলার ভারপ্রাপ্ত কালেক্টর পি. রাজা বাবু জানিয়েছেন, ‘বাসের ৪১ জন যাত্রীর মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং তাদের মরদেহ সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মার্কাপুরমের সরকারি হাসপাতালে ভর্তি করা ২৫ জনের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই পাঁচজনকে গুন্টুর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভোর ৫টা ৩০মিনিট থেকে ৬টার মধ্যে একটি বেসরকারি ট্র্যাভেল বাসের সঙ্গে কানিগিরি থেকে আসা নুড়িপাথরবোঝাই একটি টিপার লরির সংঘর্ষে হরিকৃষ্ণা ট্র্যাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার ভিনজামুরু যাচ্ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তারা। 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়ে দূরঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪