| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালোবাজারিরা তেলের সংকট সৃষ্টি করার চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

  • আপডেট টাইম: 27-03-2026 ইং
  • 42753 বার পঠিত
কালোবাজারিরা তেলের সংকট সৃষ্টি করার চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।

শুক্রবার (২৬ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।

এ সময় তিনি দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে চলমান গুজব ও উদ্বেগ প্রসঙ্গে কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই এবং নিয়মিতভাবেই বাজারে জ্বালানি পৌঁছাচ্ছে। তবে কিছু অসাধু চক্র তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে জ্বালানি তেল ক্রয়ে সাধারণ মানুষ সংযত না হলে আগামী ১০ দিনের মধ্যে পাম্পগুলোতে তেলের মজুত শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিক সমিতি। তারা বলছে, অতিরিক্ত ভিড় ও অপ্রয়োজনীয় মজুত প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪