পাকিস্তানি কাশ্মির এবং দেশটির উত্তর পশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তরপূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পাকিস্তানি কাশ্মিরের গিলগিট, স্কার্দু এবং খাইবার পাখতুনখোয়ার পাট্টান, বালাকোট এবং তার আশপাশের এলাকাগুলোতে। তবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ৩টি প্রধান টেকটোনিক প্লেট অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান এবং ভারতীয়র ওপর। এই তিন টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানের ভূপৃষ্ঠের অভ্যন্তরে মোট ৫টি ভূমিকম্পপ্রবণ অঞল রয়েছে।