| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুর্জ খলিফার ওপর বজ্রপাত

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 39813 বার পঠিত
বুর্জ খলিফার ওপর বজ্রপাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আকাশছোঁয়া স্থাপনা বুর্জ খলিফাতে বজ্রপাতের ঘটনা ঘটেছে।

শুক্রবার ( ২৭ মার্চ ) রাতে প্রবল ঝড়-বৃষ্টির সময় বিশাল আকৃতির একটি বজ্রপাত সরাসরি আঘাত হানে ভবনটির ওপর। মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।

তবে এত বড় বজ্রপাত সত্ত্বেও ভবনটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে ভবনটির উন্নত প্রকৌশল কাঠামো। বুর্জ খলিফার চূড়ায় স্থাপিত অত্যাধুনিক লাইটনিং রড বজ্রপাতের শক্তি নিরাপদে মাটিতে নামিয়ে দেয়, ফলে ভবনটি অক্ষত থাকে।

২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলাবিশিষ্ট ভবন বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭৭২ ফুট। আশেপাশে সমান কিংবা অধিকতর উচ্চতার ভবন না থাকায় ঝড়বৃষ্টির সময় স্বাভাবিক কারণেই ভবনটির ওপর বজ্রপাতের আঘাত এসেছে।

বুর্জ খলিফার মালিক দুবাইয়ের রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ। ভবনটির নামে ১৫০ কোটি ডলারের বিমা করা আছে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেস্ক আছে। বিদেশে থেকে যেসব পর্যটক দুবাইয়ে যান, তাদের অন্যতম আকর্ষণ থাকে বুর্জ খলিফা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪