| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রটোকল উপেক্ষা করে কবরস্থানে নামলেন প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 39190 বার পঠিত
প্রটোকল উপেক্ষা করে কবরস্থানে নামলেন প্রতিমন্ত্রী

সরকারি প্রটোকল উপেক্ষা করে সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলায় প্রতিমন্ত্রী দাফন কাজ চলতে দেখে তার গাড়ি থামিয়ে কবরে নামেন এবং দাফন কাজে অংশ নেন।

স্থানীয়রা জানিয়েছেন, জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মী ও সরকারি প্রটোকলসহ উপজেলা সদরে ফেরার পথে এই ঘটনা ঘটে।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।

প্রতিমন্ত্রীর এই সৎকারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় বইছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪