প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) তিনি সেখানে উপস্থিত হয়ে দলীয় অফিস কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো।”
তার এই ঘোষণার পরপরই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন।
শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে প্রধানমন্ত্রীর নয়াপল্টনে আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।