সংস্কৃতি মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংগীত শিক্ষক নির্বাচনের দায়িত্ব নেবে সংস্কৃতি মন্ত্রণালয়, আর বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ মার্চ ) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীএ তথ্য জানিয়েছেন।
গত বছরের ২৮ আগস্ট জারি হওয়া ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির কারণে নভেম্বরে এই সুযোগ অন্তর্বর্তী সরকারের গেজেটে বাদ দেওয়া হয়েছিল।
সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রস্তাবনায় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হতে পারে, যেখানে নির্বাচনের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের, আর বেতন-ভাতা নিশ্চিত করবে শিক্ষা মন্ত্রণালয়।