| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম: 31-03-2026 ইং
  • 34322 বার পঠিত
চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এ সময় চিকিৎসকরা তাদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা ও বঞ্চনার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সেখানে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয় ত্যাগ করার উদ্দেশ্যে গাড়িতে ওঠার ঠিক আগে প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের কাছে এগিয়ে আসেন এবং তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। প্রতিনিধি দল সংক্ষিপ্তভাবে তাদের দাবি তুলে ধরলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। তার এই আশ্বাসে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই চিকিৎসকরা দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলে আসছেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪