| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 32079 বার পঠিত
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি ঈদযাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে।

বুধবার (০১ মার্চ ) সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে আরও উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাইরে গেলেও এক কোটি কোরবানির পশু ঢাকায় প্রবেশ করবে। নতুন করে আরও একটি যমুনা সেতু স্থাপনের বিষয়ে চিন্তাভাবনা চলছে।

তাঁর আরও বক্তব্য, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে। যদি এটি কার্যকর না হয়, তাহলে প্রকল্প নেওয়া হবে না এবং সরকারের অতিরিক্ত ব্যয় হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪