| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করবে সরকার: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 32085 বার পঠিত
বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করবে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতির দিকে এগোতে চায়। অর্থনীতিকে টেকসই করতে নতুন টাকা ছাপানোর পথে না গিয়ে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এখন প্রধান লক্ষ্য।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা টাকা ছাপাতে চাই না। বরং দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, জিডিপির আকার এবং কর-জিডিপি রেশিও একে অপরের সঙ্গে সম্পর্কিত। অর্থনীতিকে চাঙ্গা না করলে কর-জিডিপি বৃদ্ধি কঠিন। তাই সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে পরিবর্তন আনতে উদ্যোগী।

বাজেট প্রসঙ্গে তিনি জানান, নারী, শিশু ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ভর্তুকি ও সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাজেট প্রণয়নে সব শ্রেণি-পেশার মানুষের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ পরিবেশে আস্থা তৈরি করা জরুরি। সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪