| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 32048 বার পঠিত
রোববার থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। পাশাপাশি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (এপিআই)-এর অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটি একটি জরুরি উদ্যোগ। তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছ থেকে প্রায় ২১.৯ মিলিয়ন ডোজ হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। এছাড়া ইউনিসেফকে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা প্রদান করা হয়েছে। এসব টিকা দেশে পৌঁছানোর পর গ্যাভিকে ধার নেওয়া ভ্যাকসিন ফেরত দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী দুই দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে প্রয়োজনীয় সিরিঞ্জ ও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

সরকার আশা করছে, এ বিশেষ কর্মসূচির মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪