প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০১ এপ্রিল) সংসদ অধিবেশনে সরাসরি প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।
তিনি আরও জানান, ফ্যামিলি ও কৃষক কার্ডের কারণে মূল্যস্ফীতির কোনো শঙ্কা নেই এবং এতে প্রান্তিকদের অর্থনীতি সচল হবে। আগামী ৩ মাসে আরও ৩০ হাজার এবং ৪ বছরে আরও ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
সংসদ সচিবালয় জানায়, আজকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। এর আগে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাবও দেয়া হয়েছিল।