| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 28229 বার পঠিত
জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়: অর্থমন্ত্রী

জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা বলে জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনও দাম বাড়ানো হয়নি, তবে কতদিন এটি স্থিতিশীল রাখা সম্ভব হবে, তা বলা যাচ্ছে না।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, চলমান জ্বালানি সংকট “মরার ওপর খাড়ার ঘা” এর মতো পরিস্থিতি তৈরি করেছে। শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর। তাই আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

তিনি আরও জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখতে সচেষ্ট আছেন। তবে একসময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে যেতে পারে। যদি সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হয়, শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপর পড়বে। এজন্য বিষয়টি বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪