ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, এই নাম পরিবর্তনের মাধ্যমে বৈশাখের উৎসবকে আরও জাতীয় ও ঐতিহ্যবাহীভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।