| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫৫ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে চাল বিতরণ করছে সরকার: খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 28097 বার পঠিত
৫৫ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে চাল বিতরণ করছে সরকার: খাদ্যমন্ত্রী

দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫ টাকা। সংসদে এসব কথা বললেন, খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।

সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলায় প্রায় ৫৫ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে চাল বিতরণ করছে বলেও জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তিনি তথ্য জানান। 

খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে।

বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

সংসদে দেওয়া তথ্যে খাদ্যমন্ত্রী আরও বলেন, বছরে মোট ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত ১০ লাখ টন চালের মধ্যে এখন পর্যন্ত ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৭৯ দশমিক ২৫ শতাংশ।

সরকারের এই উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজতর করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪