| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 28044 বার পঠিত
স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে রোববার (৫ এপ্রিল) বিকেল সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়েছে। সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল ৫টা ৫৬ মিনিটে মুলতবি ঘোষণা করেন এবং জানান, স্পিকারের মাইক কাজ করছে না।

অধিবেশন মুলতবির সময় প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের সমস্যার সমাধানের জন্য নির্ধারণ করা হয়েছে। স্পিকার বলেন, “সদস্যবৃন্দ স্পিকারের মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। তাই ৪০ মিনিট বিরতি দেওয়া হলো।”

তিনি আরও জানান, “নামাজের জন্য প্রথম ২০ মিনিট এবং মাইক রিপেয়ার করার জন্য পরবর্তী ২০ মিনিট — মোট ৪০ মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হলো।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪