| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ দিনে হামে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 25906 বার পঠিত
২২ দিনে হামে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশের মিজেলস (হাম) পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২২ দিনে হাম সন্দেহে সারাদেশে আক্রান্ত হয়েছে ৭৬১০ জন শিশু, আর মৃত্যু হয়েছে ১১৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন ১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৯২৯ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১১৩ শিশুর, কিন্তু নিশ্চিতভাবে হামের কারণে মৃত্যু হয়েছে ১৭ জনের।

জেলা ও বিভাগের ভিত্তিতে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৩২৫৯ জন শিশু হাম সন্দেহে আক্রান্ত হয়েছে এবং ৪৬৮ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৫৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৩৮ জনের শরীরে হাম ধরা পড়েছে।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ৫৫ জন। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনের। ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যু ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি টিকাদানের গুরুত্বে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪