| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যারিস্টার আরমানের প্রতি সহমর্মিতা জানালেন আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 28004 বার পঠিত
ব্যারিস্টার আরমানের প্রতি সহমর্মিতা জানালেন আইনমন্ত্রী

যারা গুমের শিকার হয়েছেন, তারা দেশের মানুষ, আমাদের প্রতিবেশী এবং পরিবারের সদস্য। এদের প্রতি অবিচার হতে দিতে পারি না বলে জানিয়েছেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সংসদে গুম বিষয়ে আবেগতাড়িত বক্তব্য প্রদান এবং গুম অধ্যাদেশ বাতিলের সুপারিশের বিরুদ্ধে অবস্থান নেয়ায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের (আরমান) প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান তিনি।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচিতে গুম সংক্রান্ত পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশে সর্বোচ্চ সাজা ১০ বছর রাখা হয়েছে। এই অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন আইনের নির্ধারিত প্রক্রিয়ায় ভুক্তভোগীরা হয়রানির শিকার হতে পারেন। তাই বিষয়টি বিশেষ কমিটিতে আলোচনা করা হয়েছে।

আইনমন্ত্রী স্পিকার ও সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন এবং সহকর্মী। তিনি দীর্ঘ সময় গুমের শিকার হয়েছেন। বাংলাদেশে তার মতো ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যার মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

আইনমন্ত্রী আশ্বস্ত করেন, সরকার আইনগুলোকে আরও যুগোপযোগী ও ন্যায়সঙ্গত করার লক্ষ্যে কাজ করছে। নতুন বিল আনা হবে যাতে অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে না পারেন। এই প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমানসহ গুমের ভুক্তভোগীদের মতামতও নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪