মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ যুব ফুটবল দলকে সরকার সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাফুফে
ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ দল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের ঢেউ সৃষ্টি করেছে। সরকার এই অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার এবং ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাফজয়ী খেলোয়াড়দের সম্মাননা দেওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। ভবিষ্যতে তাদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দলের দৃঢ়তা এবং প্রতিযোগিতার মান দেশের ফুটবলে নতুন আশা জাগিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ