| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০% কর্মকর্তার নাম-নম্বর নিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 25832 বার পঠিত
৩০% কর্মকর্তার নাম-নম্বর নিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার ঝটিকা সফরে উপস্থিতি যাচাইয়ে গিয়ে দেরিতে আসা কর্মীদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেখেন, সকাল ৯টার পরও ৩০ থেকে ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে অনুপস্থিত থাকায় এ সময় দেরিতে আসা কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রস্তুত করে বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন। 

প্রতিমন্ত্রী তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করে বলেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪