প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোট ১৩,১৬১ কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন প্রকল্প উপস্থাপন ও আলোচনা করেছেন।
উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে নদী, পানি ও জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প ৩টি, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ ২টি, প্রযুক্তি উন্নয়ন প্রকল্প ২টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প ১টি। এই সব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৩,১৬১ কোটি টাকা।
একনেকের এই সভা নতুন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ