| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিকে অনলাইন ক্লাসের কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 24702 বার পঠিত
প্রাথমিকে অনলাইন ক্লাসের কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানিসংকটের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, স্কুল বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই মন্ত্রণালয় কাজ করছে এবং জুন-জুলাই মাস নাগাদ শিক্ষাক্ষেত্রে নতুন ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রতিটি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সংস্কারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া, হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস কার্যকর নয় বলে মন্ত্রণালয় সশরীরে উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের মাঠপর্যায়ের অবস্থা সরাসরি সরকারের উচ্চ পর্যায়ে প্রতিফলিত হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪