| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 24602 বার পঠিত
দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এ তথ্য দেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংসদ সদস্য আবুল হাসনাত-এর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন। এ সময় অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অর্থমন্ত্রী বলেন, দেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি সংসদে শীর্ষ ২০টি খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করেন। তবে তালিকার বিস্তারিত তথ্য সংসদের নথিতে সংরক্ষিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রশ্নোত্তর পর্বে আবুল হাসনাত দেশের মোট খেলাপি ঋণের প্রকৃত চিত্র, শীর্ষ খেলাপিদের পরিচয়, ঋণ আদায়ে সরকারের পদক্ষেপ এবং সংসদ সদস্যদের ব্যক্তিগত ব্যাংক ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ সম্পর্কে জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঋণ পুনঃতফসিলের সুযোগ প্রদান, আইনি কার্যক্রম জোরদার করা এবং ব্যাংকগুলোর তদারকি বৃদ্ধি।

তিনি আরও বলেন, খেলাপি ঋণ কমাতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪