| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 24485 বার পঠিত
ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তবর্তী সরকারের সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়। 

নোটিশে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য ২৪ জনের দেশে যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, হামের টিকাকরণকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে প্রাইভেট খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড ‘অশুভ ও অপরাধমূলক’ এবং তাই সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রযোজ্য হওয়া উচিত।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪