| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 24484 বার পঠিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলাম এর দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এখন থেকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পুনর্বণ্টন করা হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি উপদেষ্টা নিয়োগ ও ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব বণ্টন করা হয়েছিল। মন্ত্রী পদমর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়; ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজির দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব, এবং রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪