ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এই ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত হয়েছে ২১ এপ্রিল।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্রের আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।
সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টন সম্পর্কে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের মিত্ররা ৩৬টি আসন পাবেন। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি আসনে প্রতিযোগিতা করবে। এছাড়া, ছয়জন স্বতন্ত্র এমপি একজোট হয়ে একটি আসন পাবেন।
হাফিজ/ আয়না নিউজ