| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 21922 বার পঠিত
জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই আইন পাস হয়। 

সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিলের কিছু ধারা নিয়ে আপত্তি জানান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

আপত্তির বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রস্তাবিত আইনে “কমিশন” বলতে জাতীয় মানবাধিকার কমিশন-কে বোঝানো হয়েছে, যা নিয়ে তার আপত্তি রয়েছে। 

তিনি আরও বলেন, বিলে “বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার”-এর সংজ্ঞা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংঘটিত কর্মকাণ্ডকে ভিন্নভাবে মূল্যায়ন করা হয়েছে।

সংসদে এই আপত্তি সত্ত্বেও বিলটি কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নতুন এই আইনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ঘটনার দায় নির্ধারণের কাঠামো নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪