| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালবৈশাখীর ঝড়ে লবণ মিশে গেছে পানিতে

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 19172 বার পঠিত
কালবৈশাখীর ঝড়ে লবণ মিশে গেছে পানিতে

কক্সবাজারে  বিস্তীর্ণ লবণ মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে। চলতি সপ্তাহে গত তিন দিনে উৎপাদিত ও উৎপাদনাধীন বিপুল পরিমাণ লবণ পানিতে মিশে গিয়ে  বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে প্রান্তিক চাষিদের। কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ও ঈদগাঁও, পেকুয়ার মগনামা ও রাজাখালী, মহেশখালীর কুতুবজোম ও বড় মহেশখালী এবং কুতুবদিয়ায় বেশকিছু লবণ মাঠের  লবণ গলে উৎপাদনের জন্য বেড বা কাই নষ্ট হয়ে গেছে যা নতুন করে উৎপাদন শুরু করতে অন্তত ৫ থেকে ৭ দিন সময় লাগবে বলে জানিয়েছেন লবণচাষিরা। 

বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া জানিয়েছেন,বৃষ্টিতে কয়েক হাজার একর লবণের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোনা পানি মিষ্টি হয়ে যাওয়ার কারণে পুনরায় উৎপাদনে অতিরিক্ত শ্রম ও জ্বালানি ব্যয় বাড়বে, যা জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনেও শঙ্কা তৈরি করছে। ২০২৫-২৬ মৌসুমে দেশে প্রায় ২৭ লাখ ১৫ হাজার টন লবণের চাহিদার লক্ষ্যে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী এলাকায় প্রায় ৬৯ হাজার একর জমিতে ৪১ হাজারের বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত। কক্সবাজারের মহেশখালীতে প্রায় ১৭ হাজার একর জমিতে অনুকূল আবহাওয়ায় গড়ে ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার টন উৎপাদন হয়—যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।


এফএ / আয়না টিভি      

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪