| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইবার সুরক্ষা বিল-২০২৬ জাতীয় সংসদে পাস

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 19178 বার পঠিত
সাইবার সুরক্ষা বিল-২০২৬ জাতীয় সংসদে পাস

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ রহিত করে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচার সংক্রান্ত বিধান প্রণয়নের লক্ষ্যে এ বিলটি আনা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে-এ অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

এদিন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের অংশ হিসেবে মোট ২০টি বিল পাস করা হয়। এর মধ্যে সকালের অধিবেশনেই ১০টি বিল পাস হয়। কোনো বিলে দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এবং বিস্তারিত আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের ভিত্তিতে বিলগুলো পাস হয়।

আরও পড়ুন:

বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ বিল পাশ

বাংলাদেশ জাতীয় সংসদে এ ধরনের আইন পাসের মাধ্যমে সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪