| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 16682 বার পঠিত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। রাত ১১টা ৩৫ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।”

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়।

এর আগে আকবর হোসেন কর্মরত ছিলেন বিবিসির ঢাকা অফিসে, যেখানে তিনি জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।

লন্ডনে কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশি প্রবাসী ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪