| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 16492 বার পঠিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত এই সিরিজের টিকিটমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন সিরিজের টিকিট কেবলমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। টিকিট বিক্রি শুরু হবে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে। এবার প্রথমবারের মতো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটমূল্য একসঙ্গে প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়, তবে বিদ্যুৎ সাশ্রয়ের কারণে নতুন সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ এপ্রিল।

এরপর ২৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আগে সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে। সিরিজের শেষ ম্যাচ হবে ২ মে।

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর মিডিয়া ব্লক ও দক্ষিণ করপোরেট ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা

ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তর (শহীদ মুসতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৬০০ টাকা

শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

চট্টগ্রামে সিরিজের টিকিটমূল্য

গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা

রুফ টপ প্যাভিলিয়ন এন্ড (পূর্ব ও পশ্চিম) : ২৫০০ টাকা

শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৬০০ টাকা

ওয়েস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪