| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ রোববার

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 16100 বার পঠিত
নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুজন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ আগামীকাল রোববার। শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয় সূত্র জানা যায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪