ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ শেষে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
নবনির্বাচিত দুই এমপি হলেন, শেরপুর-৩ আসনের বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এটি প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
হাফিজ/ আয়না নিউজ